মূলত, বিধানসভা নির্বাচন ঘিরে কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতেই একাধিক পদক্ষেপ। তার মধ্যে অন্যতম ‘ড্রাই ডে’ ঘোষণা। রাজ্যে ভোট ২৩ ও ২৯ এপ্রিল, গণনা হবে ৪ মে। প্রতিটি দফার আগে অন্তত ৪৮ ঘণ্টা সম্পূর্ণ মদ বিক্রি নিষিদ্ধ।

ভরসন্ধে থেকে আচমকা বন্ধ হয়ে গেল সব মদের দোকান
মদের দোকান বন্ধ


এই প্রথম নির্বাচন কমিশনের বড় ঘোষণা। প্রথম দফায় ভোট না থাকলেও আজ থেকেই কলকাতায় মদের দোকান বন্ধ। হোটেল-রোস্তোরাঁ-বার-ক্লাবেও মদ বিক্রি, পরিবেশন ও সরবরাহ বন্ধ। ভোটের কারণে এই ‘ড্রাই ডে’-র নির্দেশ জারি কমিশনের।


বাংলায় প্রথম দফায় যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে এদিন রাত ৯টা থেকে মদ বিক্রি নিষিদ্ধি করে দিয়েছিল আবগারি দফতর। হঠাৎ করে কার্যত প্রথম দফা নির্বাচনের চার দিন আগে মদ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ নিয়ে জল্পনা উঠছিল। কিন্তু সোমবার দেখা গেল প্রথম দফা ভোট কলকাতায় না থাকলেও বন্ধ হয়ে গেল মদের দোকান। সেই নিয়ে জল্পনা ছড়াচ্ছিল। আলোচনা বাড়ছিল। পরে জানা গেল কমিশনের নির্দেশেই এই ড্রাই ডে ঘোষণা।


ভোটের কাজে আসা জওয়ান গুলিবিদ্ধ
কেন এই নির্দেশ?


মূলত, বিধানসভা নির্বাচন ঘিরে কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতেই একাধিক পদক্ষেপ। তার মধ্যে অন্যতম ‘ড্রাই ডে’ ঘোষণা। রাজ্যে ভোট ২৩ ও ২৯ এপ্রিল, গণনা হবে ৪ মে। প্রতিটি দফার আগে অন্তত ৪৮ ঘণ্টা সম্পূর্ণ মদ বিক্রি নিষিদ্ধ। ভোট শেষ না হওয়া পর্যন্ত বিক্রি, পরিবেশন ও সরবরাহে নিষেধাজ্ঞা জারি কমিশনের। শুধু মদের দোকান নয়, হোটেল-রেস্তোরাঁ-বার-ক্লাবেও একই নিয়ম। লাইসেন্সপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকেই নির্দিষ্ট সময় মদ পরিবেশন বন্ধ রাখতে হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours