মালদহে মমতার বিমানের সামনে ড্রোন উড়তে দেখা গিয়েছিল। পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। একটি সভা থেকে মমতা এও দাবি করেন যে তাঁর গাড়ির কাছে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আর এবার এয়ারপোর্টে সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ জানালেন।


আমাকে রানওয়েতে আধ ঘণ্টা আটকে রাখল...', বড় অভিযোগ মমতার
ফের অভিযোগ মমতার


কিছুদিন আগে সভা থেকে ফেরার পথে হেলিকপ্টারের সামনে একটি ড্রোন দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। আর এবার হেলিকপ্টার থেকে নামতে দেরি হওয়ায় সরাসরি বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। অযথা তাঁকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ আনলেন তিনি।


সোমবার উত্তর ২৪ পরগনার খড়দহে সভা ছিল তাঁর। সেখানে বিকেল ৫টায় সময় দেওয়া থাকলেও, পৌঁছতে দেরি হয়ে যায়। সভামঞ্চে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, রানওয়েতে তাঁকে আটকে রাখা হয়েছিল। অন্য সব বিমানের পর ছাড়া হয়েছে তাঁর কপ্টার।

ন নামাল। কাল হেমন্ত সোরেনের হেলিকপ্টারও ৪০ মিনিট আটকে রেখে দিয়েছিল। এরা আমাদের সঙ্গে এরকমই ব্যবহার করছে। এয়ারপোর্টে বিজেপির লোক বসে আছে।”


এমনকী সভার অনুমোদন দিতেও দেরি করছে বলে দাবি করেছেন মমতা। তিনি বলেন, “পারমিশন দিতে দেরি করে, মাঠের পারমিশন দিতে দেরি করে। আমি এরকম দেখিনি কখনও। বিজেপি পরিবার দেখে দেখে লোক দায়িত্বে এনেছে। অনেক কষ্ট করে মিটিং-এর পারমিশন করা হয়েছে।”

বারবার অভিযোগ তুলেছেন মমতা
মালদহে মমতার বিমানের সামনে ড্রোন উড়তে দেখা গিয়েছিল। দেখতে পেয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। একটি সভা থেকে মমতা এও দাবি করেন যে তাঁর গাড়ির কাছে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আর এবার এয়ারপোর্টে সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ জানালেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours