অনুরাগ জানিয়েছেন, অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার মূল কারণ ছিল 'টাইপকাস্ট' হয়ে যাওয়ার ভয়। সোজা কথায়, ইন্ডাস্ট্রির পরিচালকরা তাঁকে একই ধরনের চরিত্রে বারবার কাস্ট করতে চাইছিলেন। অনুরাগের কথায়, "মানুষ আপনাকে একটি নির্দিষ্ট ছাঁচে দেখতে শুরু করলেই বিপদ। আমি দেখছিলাম, আমাকে যত চরিত্রের প্রস্তাব দেওয়া হচ্ছে, তার সব ক'টিই আমার করা কোনও না কোনও চরিত্রের অন্য সংস্করণ।"


কিসের ভয়ে অভিনয় থেকে অবসর নেন অনুরাগ? জানালেন নিজেই
উত্তর দিলেন পরিচালক-অভিনেতা নিজেই


বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি মানেই আলাদা একটা মেজাজ। কখনও ‘একে ভার্সেস একে’-তে খোদ অনিল কাপুরকে টেক্কা দিয়েছেন, আবার কখনও পর্দার খলনায়ক হিসেবে তাঁর হাড়হিম করা চাহনিতে মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু হঠাৎই অভিনেতা অনুরাগ কাশ্যপকে সেভাবে আর পর্দায় পাওয়া যাচ্ছিল না। অনুরাগ কেন অভিনয় ছেড়ে দিলেন? অনুরাগ কি তবে ক্যামেরা এবং অ্যাকশন— এই দুই দুনিয়ার থেকে নিজেকে গুটিয়ে নিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন পরিচালক-অভিনেতা নিজেই।


অনুরাগ জানিয়েছেন, অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার মূল কারণ ছিল ‘টাইপকাস্ট’ হয়ে যাওয়ার ভয়। সোজা কথায়, ইন্ডাস্ট্রির পরিচালকরা তাঁকে একই ধরনের চরিত্রে বারবার কাস্ট করতে চাইছিলেন। অনুরাগের কথায়, “মানুষ আপনাকে একটি নির্দিষ্ট ছাঁচে দেখতে শুরু করলেই বিপদ। আমি দেখছিলাম, আমাকে যত চরিত্রের প্রস্তাব দেওয়া হচ্ছে, তার সব ক’টিই আমার করা কোনও না কোনও চরিত্রের অন্য সংস্করণ।”


নিউটাউনে খালের ধারে পড়ে কয়েকশো আধার কার্ড, কোথা থেকে এল?
একজন সৃজনশীল মানুষের কাছে একঘেয়েমি মৃত্যুর সমান। অনুরাগ স্পষ্ট জানিয়েছেন, কাজ পাচ্ছিলেন বলেই যে করে যেতে হবে, এমন মানসিকতায় তিনি বিশ্বাসী নন। কোনও চ্যালেঞ্জ না থাকলে বা অভিনয়ের মাধ্যমে নতুন কিছু দেওয়ার না থাকলে সেই কাজের কোনও মানে হয় না। স্রেফ পর্দায় মুখ দেখানোর জন্য তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে চাননি বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।


তবে এই বিরতি চিরস্থায়ী হয়নি। আর এর পেছনে রয়েছে এক অদ্ভুত গল্প। তেলুগু ছবি ‘ডাকাত’ (Dacoit)-এর হাত ধরে তিনি ফের অভিনয়ে ফিরেছেন। কিন্তু কীভাবে এই ছবিতে এলেন তিনি? কোনও কাস্টিং ডিরেক্টরের অফিস নয়, বরং এক বিয়ের আসরেই চূড়ান্ত হয়েছিল অনুরাগের এই কামব্যাক। ২০২৪ সালের ডিসেম্বরে নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার বিয়ের আসর বসেছিল হায়দরাবাদে। সেখানেই অডিভি শেষ অনুরাগকে এই ছবির প্রস্তাব দেন। মজার বিষয় হল, বিয়ের ডামাডোলের মধ্যেই অনুরাগ গল্প শুনে রাজি হয়ে যান।

‘ডাকাত’ ছবির প্রচারে এসে অডিভি শেষ অনুরাগের আরও এক গুণের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, অভিনেতা অনুরাগ কেবল অভিনয়ই করেননি, বরং ছবির প্রয়োজনে প্রচুর হিন্দি সংলাপ লিখে দিয়েছেন। তাও আবার কোনও পারিশ্রমিক ছাড়াই! অডিভির কথায়, “অনুরাগ দেশের অন্যতম সেরা হিন্দি সংলাপ লেখক। সেটে যেভাবে তিনি আমাদের সাহায্য করেছেন এবং সংলাপ বদলে দিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য।”

পরিচালনা থেকে অভিনয়, আবার কখনও চিত্রনাট্যকার— অনুরাগ কাশ্যপ বারবার প্রমাণ করেছেন তিনি প্রথা ভাঙার কারিগর। বর্তমানে নিজের পরিচালিত ‘নিশানচি’ (Nishaanchi) নিয়ে ব্যস্ত থাকলেও অভিনেতা অনুরাগ যে ফুরিয়ে যাননি, বরং আরও ধারালো হয়ে ফিরছেন, সেটাই স্পষ্ট হল তাঁর এই অকপট স্বীকারোক্তিতে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours