মন্টুরাম পাখিরা সমর্থনে আজ কাকদ্বীপে সুপারস্টার দেব, তুঙ্গে রাজনৈতিক উন্মাদনা


লোকসভা নির্বাচনের রণদামামা বাজতেই প্রচারের ময়দানে ঝড় তুলতে আজ দক্ষিণ ২৪ পরগনায় পা রাখছেন তৃণমূলের তারকা প্রচারক তথা সাংসদ দীপক অধিকারী (দেব)। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মন্টুরাম পাখিরা সমর্থনে আজ দুপুর নাগাদ কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মৃণালনগর এলাকায় একটি বর্ণাঢ্য রোড-শো করবেন তিনি।


দলীয় সূত্রে খবর, দুপুর নাগাদ এই রোড-শো শুরু হওয়ার কথা। প্রিয় অভিনেতাকে সামনে থেকে একঝলক দেখতে সকাল থেকেই স্থানীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে এলাকায়। মন্টুরাম পাখিরা হয়ে ভোট চেয়ে জনসংযোগ করবেন দেব। সাংসদ দেবের আগমনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা মৃণালনগর এলাকা ইতিমধ্যেই পুলিশের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। সব মিলিয়ে আজ দেবের এই প্রচারকে কেন্দ্র করে সরগরম উপকূলবর্তী এই জনপদ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours