প্রিসাইডিং অফিসারদের জন্য একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে ২০ মিনিট থেকে আধঘণ্টার একটি ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পর প্রিসাইডিং অফিসারদের মুচলেকা দিতে হবে। সব কাগজপত্র বুঝে নিয়েছেন কি না, যা প্রশিক্ষণ দরকার ছিল তা পেয়েছেন কিনা, সেটাই মুচলেকায় লিখে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
ভোটের আগে প্রিসাইডিং অফিসারদের দিতে হবে মুচলেকা, নয়া নির্দেশ কমিশনের
প্রথম দফা ভোটের আগে নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। বুথে যাওয়ার আগে এবার প্রিসাইডিং অফিসারদের মুচলেকা দিতে হবে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে, কমিশনের এই নির্দেশকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে। কেন মুচলেকা দিতে হবে, প্রশ্ন তুলেছে বিএলও ঐক্যমঞ্চ।
কমিশনের নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে?
অফিসে ওভারটাইম করলেই এবার পাবেন ডবল টাকা! এই নতুন নিয়ম জানেন তো?
প্রিসাইডিং অফিসারদের জন্য একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে ২০ মিনিট থেকে আধঘণ্টার একটি ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পর প্রিসাইডিং অফিসারদের মুচলেকা দিতে হবে। সব কাগজপত্র বুঝে নিয়েছেন কি না, যা প্রশিক্ষণ দরকার ছিল তা পেয়েছেন কিনা, সেটাই মুচলেকায় লিখে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নির্দেশিকায়, নির্বাচন কমিশন জানিয়েছে, প্রিসাইডিং অফিসারদের ডিউটি সংক্রান্ত নির্দেশ বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তারপর ব্রিফিং শেষে অফিসারদের একটি নির্দিষ্ট ফর্মে সই করতে হবে।


Post A Comment:
0 comments so far,add yours