অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গত ৫ এপ্রিল ওড়িশার তালসারি মেরিন থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ করল ওড়িশা পুলিশ। সমন পাঠানো হল অভিযুক্তদের কাছে।


রাহুলের দেওয়া শেষ জামা পরেই স্মরণসভায় অনির্বাণ, ভাইকে নিয়ে কী বললেন শোকাতুর দাদা?
আকাশ মিশ্র


অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে অকালে হারিয়ে এখনও যেন শোকাচ্ছন্ন গোটা টলিউড। তালসারিতে শুটিং করতে গিয়ে তাঁর মৃত্য়ুর তদন্ত চললেও, তাঁর নানান স্মৃতিতেই আটকে রয়েছেন রাহুলের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধবরা।


সম্প্রতি বিজয়গড়ে অনুষ্ঠীত হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা। এই স্মরণসভায় উপস্থিত ছিলেন রাহুলের বন্ধবান্ধব, ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরাও। এই স্মরণসভাতেই রাহুলের স্মৃতিচারণা করতে গিয়ে চোখ ছলছল রাহুলের দাদা অনির্বাণের।





রাহুলের দাদা অনির্বাণ এই স্মরণসভায় হাজির হয়েছিলেন ‘সহজ কথা’ লেখা কালো টিশার্ট পরেই। রাহুলের দাদা জানালেন, ”এই বাড়িতেই রাহুলের পৈতে হয়েছিল। আজ সেই বাড়িতে স্মরণসভা। কীরকম একটা অদ্ভুত লাগছে। এই টিশার্টটা বাবিন আমাকে দিয়েছিল। এটা আমার খুবই প্রিয়। এটা আমাকে দেওয়া ওর শেষ উপহার।”

উল্লেখ্য, অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গত ৫ এপ্রিল ওড়িশার তালসারি মেরিন থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ করল ওড়িশা পুলিশ। সমন পাঠানো হল অভিযুক্তদের কাছে।

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন গত ২৯ মার্চ বিকেলে তালসারি সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছিল রাহুলের। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের অভিযোগের ভিত্তিতে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর কর্নধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লিনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে বিএনএস-এর ১০৬ (১), ২৪০ ও ৩ (৫) ধারায় মামলা শুরু করে ওড়িশা পুলিশ। এবার জিজ্ঞাসাবাদের জন্য এই পাঁচ অভিযুক্তকে সমন পাঠানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours