দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালান নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার, আইপিএস অফিসার অজয় পাল শর্মা।
ভোটারদের হুমকি ও ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয় বলে ভাইরাল ভিডিও মারফত জানা যায় এবং সেই ভিডিওতে আরও দেখা যায় জাহাঙ্গীরের খোঁজ না পেয়ে পরিবারকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়। দেখুন সেই ভিডিও
এই বিষয়ে কি বলছেন জাহাঙ্গীর খাঁন নিজেই শুনে নিন
অন্যদিকে পশ্চিমবঙ্গে এসে হুমকি দেওয়া পুলিশকর্তাকে ট্যাগ করে ভিডিয়ো প্রকাশ মহুয়ার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কাকদ্বীপ ডট কম। তিনি তার নিজের এক্স হ্যান্ডেলে স্পষ্ট লিখেছেন
"ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া আপনাকে 'ফ্যান্টাকপ' (FantaCop) স্টাইলে বেশ ফুরফুরে মেজাজে দেখে ভালো লাগল। একদম 'ঠান্ডা ঠান্ডা কুল কুল' থাকুন। বাংলা মানেই সর্বদা তৃণমূল"
এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কাকদ্বীপ ডট কম)
দ্বিতীয় দফা নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা দক্ষিণ ২৪ পরগণা জেলায়। নির্বাচন কমিশন অজয় পাল শর্মাকে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে পাঠিয়েছে। এই বিষয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেস


Post A Comment:
0 comments so far,add yours