সাগরে জোর কদমে প্রচার বিজেপির: সাপখালি থেকে বামনখালি, জনসংযোগে সুমন্ত মণ্ডল


২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে কোমর বেঁধে প্রচারে নেমেছে বিজেপি। সাগরের সাপখালি এবং চাপাতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জোরদার জনসংযোগ করেন বিজেপি মনোনীত প্রার্থী সুমন্ত মণ্ডল। স্থানীয় মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পের সুফল তুলে ধরেন তিনি।

এদিন সন্ধ্যা নাগাদ বামনখালি বাজারে এক বিশাল পথসভার আয়োজন করা হয়। কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাটি কার্যত মিছিলে রূপ নেয়। পথসভা থেকে সুমন্ত মণ্ডল বর্তমান রাজ্য সরকারের কড়া সমালোচনা করে পরিবর্তনের ডাক দেন।
তিনি বলেন, "সাগরের প্রকৃত উন্নয়নের জন্য এবার পাল্টানো দরকার। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ছাড়া সুশাসন সম্ভব নয়।" 'চাই বিজেপি সরকার'—এই স্লোগানকে সামনে রেখেই এদিন সাধারণ মানুষের আশীর্বাদ ভিক্ষা করেন তিনি। ভোট যত এগিয়ে আসছে, সাগরের রাজনৈতিক পারদ ততই চড়ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours