জনজোয়ারে মৌসুনি দ্বীপ: টোটোয় চেপে জনসংযোগে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা
লোকসভা নির্বাচনের রণদামামা বাজতেই উত্তাল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুনি দ্বীপ। তৃণমূল কংগ্রেসের আহ্বানে শিবরামপুর অঞ্চলে আয়োজিত হলো এক বর্ণাঢ্য জনসংযোগ যাত্রা। দক্ষিণ দুর্গাপুর জেঠি ঘাট থেকে টেকার বাজার পর্যন্ত আয়োজিত এই মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’—এই স্লোগানকে সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন সাগর বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা বঙ্কিমচন্দ্র হাজরা। তবে এদিনের প্রচারের মূল আকর্ষণ ছিল তাঁর সাদামাটা ভাবমূর্তি। কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং সাধারণ মানুষের যান টোটোতে চেপেই দ্বীপের অলিগলি ঘুরলেন তিনি।
২৯ শে এপ্রিল (১৫ই বৈশাখ) নির্বাচনের দিনক্ষণ সামনে রেখে বঙ্কিমবাবু ভোটারদের ঘরে ঘরে পৌঁছে যান। টোটোতে চড়ে প্রচার প্রসঙ্গে তিনি জানান, সাধারণ মানুষের সাথে মাটির টান বজায় রাখতেই এই উদ্যোগ। রাস্তার ধারের দোকানদার থেকে শুরু করে পথচারী—সবার সাথে কথা বলে অভাব-অভিযোগের খোঁজ নেন তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি, এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রমাণ করে দিয়েছে যে বিরোধীদের শত কুৎসা ও হামলার চেষ্টার পরেও মৌসুনি দ্বীপের মানুষের আস্থা কেবল জোড়া ফুলেই রয়েছে। প্রচার শেষে টেকার বাজারে একটি পথসভাও অনুষ্ঠিত হয়, যেখানে উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়।


Post A Comment:
0 comments so far,add yours