ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে ততই জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আগামী ২৯ এপ্রিল এই জেলায় ভোটগ্রহণ। সেই লক্ষ্যে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মরিয়া পুলিশ ও প্রশাসন।

শুক্রবার রাতভর নামখানা থানা এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর চলল ব্যপক নাকা তল্লাশি। রাতে নামখানা বিডিও অফিসের সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যৌথভাবে এই অভিযান চালায়। মূলত বকখালি ও কলকাতাগামী প্রতিটি যানবাহনকে থামিয়ে

তল্লাশি চালানো হয়। যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি গাড়ির ডিকি ও সন্দেহভাজন ব্যাগ তল্লাশি করা হয়। পুলিশ সূত্রের খবর, নির্বাচনের আগে অবৈধ অস্ত্রশস্ত্রের কারবার রুখতে এবং কালো টাকার লেনদেনে রাশ টানতেই এই বিশেষ তৎপরতা। 


 এদিনের তল্লাশি অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও (SDPO) সুমন কান্তি ঘোষ। তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষকে নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধ সম্পর্কেও সচেতন করা হয়।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই নাকা চেকিং আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে। ভোটের দিন যত কাছে আসবে, সুন্দরবনের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours