এবারই আবার ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে পাঠানো হয়েছে শওকতকে। আগের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিল আইএসএফ। তারপর থেকেই ভাঙড়ের রাজনীতিতে অনেক বদল এলেও তৃণমূল-আইএসএফ দ্বন্দ্বের ছবিটা বিশেষ বদলায়নি। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলায় তপ্ত হয়েছে ভাঙড়ের রাজনীতির আঙিনা। ঝরেছে রক্ত। এবার যে ভাঙড় ধরে রাখা আইএসএফের কাছেও বড় চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না।
ভাঙড়ে টিকিট পাওয়ায় আক্ষেপ? কর্মীদের তুমুল বিক্ষোভের মাঝে কী বলছেন শওকত?
কী বলছেন শওকত?
মঙ্গলবারের পর ফের বিক্ষোভ বুধবারও। ভাঙড়ের বদলে ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী করতে হবে শওকত মোল্লাকে। এই দাবিতে মঙ্গলবার রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় তাঁর অনুগামীদের। মঙ্গলবার রাতের পর বুধবার সকাল থেকেই আবার শওকত মোল্লার বাড়ির সামনে শুরু হয়ে যায় বিক্ষোভ। এদিকে এবারে ক্যানিং পূর্বে তৃণমূলের প্রার্থী করা হয়েছে বাহারুল ইসালমকে। কিন্তু শওকত অনুগামীদের দাবি, বাহারুল ক্যানিংয়ে বহিরাগত। তাঁর বাড়ি ভাঙড়ে। তাই এখানে ফিরিয়ে আনতে হবে শওকতকেই।
এবারই আবার ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে পাঠানো হয়েছে শওকতকে। আগের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিল আইএসএফ। তারপর থেকেই ভাঙড়ের রাজনীতিতে অনেক বদল এলেও তৃণমূল-আইএসএফ দ্বন্দ্বের ছবিটা বিশেষ বদলায়নি। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলায় তপ্ত হয়েছে ভাঙড়ের রাজনীতির আঙিনা। ঝরেছে রক্ত। এবার যে ভাঙড় ধরে রাখা আইএসএফের কাছেও বড় চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। এরই আবহে আবার আরাবুল ইসলামের আইএসএফ যোগদান করা নিয়েও জল্পনা ক্রমেই তীব্র হয়েছে। ভোটের মুখে অনেকেই গন্ধ পাচ্ছেন ভাঙড়ের নতুন রাজনৈতিক সমীকরণের। এই আবহে শওকতের লড়াইয়ের পথটাও যে একেবারে নিষ্কণ্টক হবে না তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই এখন আচমকা শওকত অনুগামীদের নাছোড় আন্দোলন নিয়ে স্বভাবতই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক আঙিনায়।
তৃণমূলের পুরো প্রার্থী তালিকা দেখে নিন একনজরে, জেনে নিন ২৯১ জনের নাম
অন্যদিকে শওকত যদিও মোল্লা বলছেন, “আমি মমতা-অভিষেকের কথা বলেই যা বলার বলব। দলের একটা শৃঙ্খলা আছে সেটা মেনেই চলতে হয়। তারপরেও আমাদের সুখ-দুঃখ ভাল-মন্দ সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা শেয়ার করি। নিশ্চিতভাবে এ বিষয়ে দাদার সঙ্গে কথা বলব। তারপর যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব।” কিন্তু আসন বদলে তাঁর মনে কী আক্ষেপ আছে? সরাসরি উত্তর কিন্তু দিতে দেখা গেল না শওকত মোল্লাকে। শুধু বললেন, “দাদার সঙ্গে কথা বলে যা বলার বলব”।


Post A Comment:
0 comments so far,add yours