রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর এই নতুন যাত্রাকে সফল করতে এবং যাবতীয় প্রতিকূলতা কাটাতে এবার কপিলমুনির শরণাপন্ন হলেন বিজেপি কর্মী-সমর্থকরা। 



রবিবার গঙ্গাসাগরের পবিত্র কপিলমুনি আশ্রমে রাহুল সিনহার মঙ্গল কামনায় এক বিশেষ পুজোর আয়োজন করা হয়।
ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন রাহুল সিনহা। বিজেপি শিবিরের অভিযোগ, তাঁর এই মনোনয়ন নিয়ে রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা অরুণাভ দাসের দাবি, তৃণমূল বিভিন্ন মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে রাহুল সিনহাকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছে। শাসকদলের এই ‘নোংরা রাজনীতির’ মোকাবিলা করতেই তাঁরা আধ্যাত্মিক শক্তির ওপর আস্থা রাখছেন।

এদিন সকালে গঙ্গাসাগরে পৌঁছে বিজেপি কর্মী ও স্থানীয় নেতারা কপিলমুনির মন্দিরে ডালি সাজিয়ে পুজো দেন। আরতি ও প্রার্থনার মাধ্যমে তাঁরা রাহুল সিনহার জয় এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন। বিজেপি নেতা অরুনাভ দাস জানান "জননেতা রাহুল সিনহার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন, কপিলমুনির আশীর্বাদ তাঁর সঙ্গে আছে।" এই কর্মসূচিকে কেন্দ্র করে গঙ্গাসাগর এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours