দক্ষিণ ২৪ পরগনার বকখালীতে এক হাই-ভোল্টেজ সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব। সোমবার এই সাংবাদিক বৈঠক থেকে তিনি মূলত রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা এবং ভোটার তালিকা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।


তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কটাক্ষের কড়া জবাব দিয়ে বিপ্লব দেব বলেন, "বিজেপির কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় দেখে শাসকদল ভয় পেয়েছে। সেই আতঙ্ক থেকেই জেসিবি দিয়ে মাটি কাটা দেখার মতো কুরুচিকর তুলনা টানা হচ্ছে।" তাঁর দাবি, বাংলার মানুষ এখন বিকল্প খুঁজছে এবং সেই গণজোয়ার আটকানো সম্ভব নয়। এদিন বিপ্লব দেবের বক্তব্যে উঠে আসা প্রধান বিষয়গুলি হলো: তিনি স্পষ্ট জানান, ভোটার তালিকার বিবেচনাধীন বিষয়গুলি এবং অভিযোগগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট সম্ভব নয়।জ্ঞেনেশ কুমারকে কালো পতাকা দেখানোর ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিরোধীদের এই ধরণের সংস্কৃতি সুস্থ গণতন্ত্রের পরিচয় দেয় না।

বিরোধীদের তোলা নারী নির্যাতন বা উন্নয়ন নিয়ে অভিযোগ নস্যাৎ করে বিপ্লব দেব দাবি করেন, ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলোতেই প্রকৃত নিরাপত্তা ও উন্নয়ন সুনিশ্চিত। পরিসংখ্যান অনুযায়ী সেই রাজ্যগুলি পশ্চিমবঙ্গের তুলনায় অনেক এগিয়ে। রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। নারী নিরাপত্তা ও অপরাধের হার নিয়ে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিপ্লব দেব বলেন, বাংলার মানুষের মুক্তির জন্য এই অরাজকতার অবসান হওয়া প্রয়োজন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours