মথুরাপুরে অভিষেকের পাল্টা সভা: গঙ্গাসাগর থেকে কয়েকশো কর্মী নিয়ে রওনা দিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা


মথুরাপুরে তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ জনসভাকে কেন্দ্র করে আজ সরগরম দক্ষিণ ২৪ পরগনা। গত কয়েকদিন আগেই মথুরাপুরে সভা করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের মতে, আজ সেই সভার পাল্টা জনসভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মেগা সভায় যোগ দিতে গঙ্গাসাগর থেকে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মথুরাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

এদিন সকাল থেকেই সাগরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। মন্ত্রীর নেতৃত্বে কয়েকশো মানুষের এই বিশাল দল বাস ও ছোট গাড়িতে করে মথুরাপুরের সভার দিকে রওনা দেন। বঙ্কিমচন্দ্র হাজরা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক বার্তা শুনতে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদান বিরোধীদের সব অপপ্রচারের যোগ্য জবাব দেবে। মথুরাপুরের আজকের এই জনসভা মূলত তৃণমূলের শক্তি প্রদর্শনের এক বড় মঞ্চ হয়ে উঠতে চলেছে। লোকসভা নির্বাচনের আগে এই পাল্টাপাল্টি জনসভাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours