শুধু পরিবর্তনের ডাক দেওয়া নয়, বিজেপি এলে যে দুর্নীতির হিসাব নেওয়া হবে, এদিন সেই হুঁশিয়ারিও দিয়ে গেলেন মোদী। তিনি বলেন, "বিজেপি সরকার তৈরি হওয়ার পরে একদিকে আমরা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র নিয়ে চলব। আরেকদিকে সবকা হিসাব লিয়া জায়গা।” আর মোদীর এই সভার পর উচ্ছ্বসিত শাহ-ও আশাবাদী, বাংলায় পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা।
ব্রিগেডে মোদীর সভা কী ইঙ্গিত দিল? বলে দিলেন শাহ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভা নিয়ে কী বললেন অমিত শাহ?
দোরগোড়ার বাংলার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে ব্রিগেড থেকে শনিবার বাংলায় পরিবর্তনের বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার ভিড় দেখে উচ্ছ্বসিত তাঁর ডেপুটি অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন, ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় ভিড় বুঝিয়ে দিয়েছে বাংলায় মানুষ পরিবর্তন চাইছেন।
ব্রিগেডে সভার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন মোদী। আর তার পরই এক্স হ্যান্ডলে শাহ লিখেছেন, “কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভায় এই বিপুল জনসমাগম পরিষ্কার বার্তা দিচ্ছে যে বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। বাংলার মানুষ মমতা দিদিকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং তাঁরা বিজেপি-র সরকারকে নির্বাচিত করবেন।”
একুশের নির্বাচনের সময় ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ৫ বছর পর সেই ব্রিগেডে ফের সভা করলেন তিনি। বাংলায় এবার পরিবর্তন হবে বলে আশাবাদী বঙ্গ বিজেপি। আর এদিন ব্রিগেড থেকে রাজ্যে পরিবর্তনের বার্তা দিয়ে গেলেন মোদী। নিজের বক্তব্যে আগাগোড়া বাংলায় বিজেপি সরকার গঠনের কথা বললেন। নতুন বাংলা গড়ার ডাক দিলেন।
প্রধানমন্ত্রী এদিন বলেন, “এই জনপ্লাবন বলে দিচ্ছে বাংলা কী চাইছে। কারও মনে সন্দেহ থাকলে এই ছবি দেখে নিন। আজ থেকেই মহাজঙ্গলরাজ শেষের কাউন্টডাউন শুরু। অনাচার হলেই ঐতিহাসিক ব্রিগেড থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। আজ ফের নতুন বাংলা গড়ার বিউগল বাজল। তৃণমূলকে বাঁচানোর আর কেউ নেই।”
শুধু পরিবর্তনের ডাক দেওয়া নয়, বিজেপি এলে যে দুর্নীতির হিসাব নেওয়া হবে, এদিন সেই হুঁশিয়ারিও দিয়ে গেলেন মোদী। তিনি বলেন, “বিজেপি সরকার তৈরি হওয়ার পরে একদিকে আমরা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র নিয়ে চলব। আরেকদিকে সবকা হিসাব লিয়া জায়গা।” আর মোদীর এই সভার পর উচ্ছ্বসিত শাহ-ও আশাবাদী, বাংলায় পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা।


Post A Comment:
0 comments so far,add yours