কেরিয়ার নিয়ে চিন্তিত সলমন নাকি খোদ গোবিন্দার কাছেই পরামর্শ চেয়েছিলেন। গোবিন্দা জানান, সলমন খুবই সলিড এবং মনখোলা মানুষ। তাই একদিন মদ্যপানের আড্ডায় বসে তিনি সলমনকে কিছু অপ্রিয় সত্যি কথা বলে দেন।
‘চেহারা ফ্যাকাশে, চুলও পড়ে গিয়েছে!’ মদ্যপানের আড্ডায় সলমনকে কোন পরামর্শ দিয়েছিলেন গোবিন্দা?
বলিউডের ‘পার্টনার’ ছবির সেই আইকনিক জুটি প্রেম আর ভাস্করকে কার না মনে আছে? রুপোলি পর্দায় সলমন খান আর গোবিন্দার সেই রসায়ন আজও দর্শকদের মুখে মুখে ফেরে । কিন্তু পর্দার নেপথ্যেও যে তাঁদের সমীকরণটা কেমন ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা ফাঁস করলেন এমন এক গোপন কথা, যা শুনলে চমকে যাবেন। সলমন খানকে তাঁর কেরিয়ারের এক কঠিন সময়ে সোজাসাপ্টা কিছু পরামর্শ দিয়েছিলেন ‘গোবিন্দা’, আর সেই দাওয়াই নাকি বদলে দিয়েছিল ভাইজানের পুরো লুক!
সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দা স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ২০০৭ সালে ‘পার্টনার’ ছবির শুটিং চলাকালীন সলমন খান কিছুটা দিশেহারা বোধ করছিলেন। কেরিয়ার নিয়ে চিন্তিত সলমন নাকি খোদ গোবিন্দার কাছেই পরামর্শ চেয়েছিলেন। গোবিন্দা জানান, সলমন খুবই মনখোলা মানুষ। তাই একদিন মদ্যপানের আড্ডায় বসে তিনি সলমনকে কিছু অপ্রিয় সত্যি কথা বলে দেন।
ফুল দেওয়ার সময় আপনিও কি এই ভুলগুলো করছেন? সাবধান!
হরমুজে কাদের প্রবেশ মানা? জানাল তেহরান! তারপরেই ডায়াল ঘোরালেন জয়শঙ্কর
গোবিন্দা বলেন, “আমি সলমনকে বলেছিলাম— তোমার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে, একটু বডি তৈরি কর। মনে হচ্ছে তোমার মাথায় চুলও কমে গিয়েছে।” শুধু তাই নয়, গোবিন্দা আরও যোগ করেন যে, তিনি সলমনকে নিজের পার্সোনালিটি পুরোপুরি বদলে ফেলার পরামর্শ দিয়েছিলেন। মজার বিষয় হল, বন্ধুর এই ‘তেতো’ কথাগুলো একেবারেই গায়ে মাখেননি সলমন। বরং পরামর্শ মেনে নিজেকে বদলে ফেলার কাজে নেমে পড়েন।
গোবিন্দা দাবি করেছেন, সেই আড্ডার পরেই সলমন অপারেশন করান এবং কঠোর শরীরচর্চা শুরু করেন। ‘পার্টনার’ মুক্তির পর দর্শক যে নতুন ও ফিট সলমনকে দেখতে পেয়েছিলেন, তার নেপথ্যে নাকি ছিল গোবিন্দার সেই রাতের ‘টিপস’। অভিনেতা সগর্বে জানান, সলমনকে ‘পার্টনার’ ছবিতে নেওয়ার জন্য তিনিই সুপারিশ করেছিলেন এবং চেয়েছিলেন ভাইজানের এক নতুন অবতার সবার সামনে আসুক।
যদিও গত কয়েক বছর ধরে তাঁদের মধ্যে তেমন যোগাযোগ নেই, তাও পুরনো দিনের এই কথাগুলো বলতে গিয়ে বেশ নস্ট্যালজিক হয়ে পড়েন ৬২ বছর বয়সী এই তারকা। গোবিন্দার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। নেটিজেনরা বলছেন, বন্ধুর ভালো চাইলেই বোধহয় এমন মুখের ওপর সত্যি কথা বলা সম্ভব। ‘পার্টনার’ ছবিটির মাধ্যমে গোবিন্দা নিজেও বড়সড় কামব্যাক করেছিলেন এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিলেন। তবে সলমনের লুক পরিবর্তনের নেপথ্যে গোবিন্দার এই অবদান এর আগে কখনও সেভাবে চর্চায় আসেনি।


Post A Comment:
0 comments so far,add yours