দিনের পর দিন বকখালির জঙ্গল থেকে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ, বকখালি থেকে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্যতম সমুদ্র সৈকত বকখালি। ছুটির দিনে কাছাকাছি সমুদ্র সৈকত এই বকখালীতে বহু মানুষ ভ্রমণ করেন। কিন্তু দিনের পর দিন বকখালির জঙ্গল থেকে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে একের পর এক ঝাউ গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জঙ্গলের গাছ। বন দপ্তরের নজরদারি এড়িয়ে একের পর গাছে পড়ছে কোপ। অভিযোগ, স্থানীয় কিছু মানুষজন দিনের পর দিন এই কাজ করে যাচ্ছে প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জঙ্গলের কাছেই বন দপ্তরের অফিস রয়েছে। তাদের ঢিলেঢালা মনোভাবের কারণে চলছে জঙ্গলের গাছ নিধন।

 একটা সময় ছিল এই ঝাউ জঙ্গল বকখালি পর্যটনের একটি অন্যতম সৌন্দর্য। কিন্তু ২০২০ সালে আমফান ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বকখালির ঝাউ জঙ্গল। তারপর ধীরে ধীরে সেই জঙ্গল তার পুরানো রূপ ফিরে পাচ্ছে। আর সেই সময় কিছু অসাধু স্থানীয় বাসিন্দা নির্বিচারে এই গাছগুলিকে প্রতিনিয়ত নিধন করে চলেছে। এইভাবে চলতে থাকলে বকখালির ঝাউ জঙ্গলের অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা এবং বকখালি হারাবে তার প্রাকৃতিক সৌন্দর্য। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours