প্রথম দিন ঘুষের অভিযোগ, দ্বিতীয় দিন বাজার ছেয়ে যাওয়া পোস্টার আর তৃতীয় দিনে সরাসরি বিক্ষোভ! নামখানার ফ্রেজারগঞ্জের নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদন হাই স্কুলের কন্যাশ্রী-কাণ্ড ঘিরে পরিস্থিতি এখন চরমে। 


অভিযুক্ত টিচার ইন-চার্জ শুভ্রনীল প্রামাণিকের অবিলম্বে পদত্যাগের দাবিতে শনিবার স্কুলের গেটে তুলকালাম বিক্ষোভ দেখাল নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। প্রশাসনের মেগা প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে এদিন রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর।


শনিবার দুপুরে অর্থাৎ স্কুল ছুটির সময় স্কুলের সামনে জমায়েত হন কয়েকশো ছাত্র-যুব ও তৃণমূল কর্মী-সমর্থক। বিক্ষোভে নেতৃত্ব দেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এবং জেলা পরিষদের সহকারী শ্রীমন্ত কুমার মালি। বিক্ষোভকারীদের দাবি, যে শিক্ষক কন্যাশ্রীর মতো প্রকল্পের টাকা পাইয়ে দিতে ছাত্রীর পরিবারের কাছে হাত পাতেন, তাঁর ওই পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত শ্রীমন্ত কুমার মালি কড়া সুরে জানান, "শিক্ষার আঙিনায় দাঁড়িয়ে দুর্নীতির খেলা বরদাস্ত করা যাবে না। নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রীদের স্বার্থে এই লড়াই চালিয়ে যাবে।"  ছড়ায়।


বিগত দুদিন নিজের সপক্ষে ষড়যন্ত্রের কথা বললেও, শনিবার ছাত্র পরিষদের এই বিশাল বিক্ষোভের মুখে অভিযুক্ত টিচার ইন-চার্জ শুভ্রনীল প্রামাণিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এমনকি এদিন তিনি স্কুল চত্বরেও বিশেষ মুখ দেখাননি বলে সূত্রের খবর।

ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours