আজ বিকেলে নরেন্দ্র মোদীর সভা ছিল ব্রিগেডে। গোটা রাজ্য থেকে প্রচুর মানুষ এসেছেন সেখানে। সব বড়দের ভিড়ে মিশে ছিল এক খুদেও। তাকে আবার রাম সাজিয়ে নিয়ে এসেছে তার বাবা-মা। ঠিক যেন ছোট্ট রাম উপস্থিত হয়েছে মোদীর সভায়। শিশুটির এক হাতে ছিল একটি গদা। অপর হাতে ছিল প্রধানমন্ত্রীর একটি কাট আউট। সেটি হাতে ধরে রাখার কারণে সে বসতে পারছিল না। ঠায় দাঁড়িয়েছিল সে।

কলকাতা: মঞ্চে বক্তব্য রাখা শেষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তারপর উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অনেকক্ষণ ধরেই বোধহয় তিনি লক্ষ্য করছিলেন বিষয়টি। তারপর মাইক হাতে নিয়ে প্রথমেই যা করলেন তাতে মন ভাল হয়ে গেল সবার। মঞ্চে বসা সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারী-শমীক ভট্টাচার্য হাসলেন মিটিমিটি করে।

আজ বিকেলে নরেন্দ্র মোদীর সভা ছিল ব্রিগেডে। গোটা রাজ্য থেকে প্রচুর মানুষ এসেছেন সেখানে। সব বড়দের ভিড়ে মিশে ছিল এক খুদেও। তাকে আবার রাম সাজিয়ে নিয়ে এসেছে তার বাবা-মা। ঠিক যেন ছোট্ট রাম উপস্থিত হয়েছে মোদীর সভায়। শিশুটির এক হাতে ছিল একটি গদা। অপর হাতে ছিল প্রধানমন্ত্রীর একটি কাট আউট। সেটি হাতে ধরে রাখার কারণে সে বসতে পারছিল না। ঠায় দাঁড়িয়েছিল সে।

এরপর মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। বক্তব্য শুরুর আগেই তিনি খুদের উদ্দেশে বলেন, “এই বাচ্চা মেয়েটি সেই কখন থেকে ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেই দয়া করে এই ছবিটি সংগ্রহ করুন, যাতে ও বসতে পারে। ধন্যবাদ বেটা…তুমি খুব সুন্দর ছবি এঁকেছ।” তবে এই প্রথম নয়, বহুবার ছোট শিশু কিংবা স্কুল পড়ুয়াদের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে। নতুন মেট্রো স্টেশনের উদ্বোধনের সময় বহুবার দেখা যায় তিনি স্কুল পড়ুয়াদের সঙ্গে গল্প করেন। তাঁদের সঙ্গে মেট্রোয় ওঠেন, তাঁদের পাশে বসে মজা করেন। অর্থাৎ ছোট-ছোট শিশুদের তিনি কত স্নেহ করেন বহুবার প্রধানমন্ত্রীর হাবেভাবে তা প্রকাশ পেয়েছে। এদিনের ঘটনাও তার ব্যতিক্রম নয়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours