রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। কুণাল বলেন, "আপনার সভায় যাওয়ার সময় এই হামলা হয়েছে। এই হামলার দায় নিতে হবে প্রধানমন্ত্রীকে।"


শশীর বাড়িতে ডিসি সেন্ট্রাল, পৌঁছে গেলেন কুণালও, আক্রমণ শানিয়ে বললেন...
কী বললেন কুণাল ঘোষ ও শশী পাঁজা?

 ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিনই রণক্ষেত্র গিরিশ পার্ক এলাকা। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এমনকী, মন্ত্রীর অভিযোগ, তিনিও আক্রান্ত হয়েছেন। সাংবাদিক বৈঠকে করে শশী পাঁজা বললেন, “আমরা বলছি, আমাকে খুন করার জন্য় এসেছিল। এই মর্মে অভিযোগ দায়ের হচ্ছে।” আবার এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। 

এদিন সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, “বিজেপি গুন্ডা-খুনি পুষছে। এতদিন ভাবতাম ওরা গণতন্ত্র ভাঙছে। এখন দেখছি মারতে আসছে। মহিলাকে মেরেছে। প্রধানমন্ত্রী বলছেন, হিসেব নেব। এই হিসেব নেওয়ার ধরন। মন্ত্রীর উপর হামলা করা হচ্ছে।” একটা থান ইট তাঁর পেটে এসে লাগে বলে জানান। মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন জানিয়ে শশী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। আমরা সংযত আছি। আমাদের সংযমকে দুর্বলতা ভাববেন না।” রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “স্বাধীনতার পর অঙ্গ রাজ্যের মন্ত্রীর বাড়ি আক্রমণ হচ্ছে। এমন নজির নেই।”


মমতা বা অভিষেক নয়, ব্রিগেডের মঞ্চে মোদীর নিশানায় শুধুই তৃণমূল
ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সন্ধেয় শশী পাঁজার বাড়িতে আসেন। কিছুক্ষণ পর বেরিয়ে যান তিনি। সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও এদিন শশী পাঁজার বাড়িতে আসেন। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। কুণাল বলেন, “আপনার সভায় যাওয়ার সময় এই হামলা হয়েছে। এই হামলার দায় নিতে হবে প্রধানমন্ত্রীকে।” এদিন সন্ধেয় শশী পাঁজা সাংবাদিকদের তাঁর বাড়ির ভিতরে হামলার ছবি দেখান। দেখা যায়, বাড়ির ভিতরে চারদিকে ইট পড়ে রয়েছে। শশী পাঁজা বলেন, “এফআইআর প্রক্রিয়া চলছে।”

এদিকে, গিরিশ পার্কের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই নিয়ে শশী পাঁজা বলেন, “হামলার সব ফুটেজ আছে। সেগুলো সব পাঠানো হবে।”

শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগের পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “কেউ মারলে চুপ করে বসে থাকব না। বিজেপি জবাব দিতে শুরু করেছে।” আবার শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ দাবি করেন, সিসিটিভি প্রকাশ করা হোক।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours