গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ‘উন্নয়নের পাঁচালী’ পড়লেন মন্ত্রী; গঙ্গাসাগরে নতুন পথের সূচনা


চিরাচরিত সরকারি অনুষ্ঠানের গাম্ভীর্য সরিয়ে রেখে এক অনন্য নজির গড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতে এক রাস্তার উদ্বোধন করতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ‘উন্নয়নের পাঁচালী’ পাঠ করলেন তিনি। দীর্ঘদিন ধরে নরহরিপুর পিচ রাস্তা থেকে পরিতোষ মান্নার বাড়ি পর্যন্ত ইটের রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় ছিল। রাস্তার কঙ্কালসার চেহারার কারণে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী নিয়ে যাতায়াতকারী অ্যাম্বুলেন্স— সবাইকে চরম ভোগান্তি পোহাতে হতো।

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেই সমস্যার স্থায়ী সমাধান হলো বুধবার। এদিন ফিতে কেটে উদ্বোধনের পর মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে পড়েন। হাতে তুলে নেন উন্নয়নের খতিয়ান সম্বলিত ‘পাঁচালী’। সুর করে সেই পাঁচালী পাঠের মাধ্যমে তিনি গত কয়েক বছরে সুন্দরবন এলাকায় হওয়া উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। মন্ত্রী জানান, এই রাস্তা শুধু পিচ আর পাথর নয়, এটি এলাকার অর্থনৈতিক উন্নতির সোপান।অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রীর এই জনসংযোগ ও ঘরোয়া মেজাজে উন্নয়নের কথা শুনে আপ্লুত নরহরিপুরের বাসিন্দারা। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় এখন খুশির হাওয়া।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours