সাগর গ্রামীণ হাসপাতালে নতুন জনস্বাস্থ্য ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুন্দরবনবাসীর স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অর্থানুকূল্যে সাগর গ্রামীণ হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। এই প্রকল্পটি নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫৭ লক্ষ টাকা। এদিন এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ইউনিটের শিলান্যাস করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সাগরের বিডিও কানাইয়া কুমার রায়। সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শান্তনু হালদার। স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুতনু মাইতি। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যকর্মীরা।
আধুনিক এই ইউনিটটি চালু হলে সাগরদ্বীপের কয়েক লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে রোগ নির্ণয়, মহামারী নিয়ন্ত্রণ এবং গ্রামীণ এলাকায় উন্নত জনস্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। এই ইউনিটটি সম্পূর্ণ হলে চিকিৎসার জন্য দ্বীপের বাসিন্দাদের আর দূরে ছুটতে হবে না।


Post A Comment:
0 comments so far,add yours