সাগর দ্বীপে শুরু হলো ' যুবসাথী' ক্যাম্প: ফর্ম জমা দিতে উপচে পড়া ভিড়


বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে রাজ্য সরকারের অন্যতম জনহিতকর প্রকল্প যুব সাথী। সোমবার গঙ্গাসাগরের সাগর কলেজ মাঠে মহাসমারোহে শুরু হলো এই প্রকল্পের বিশেষ আবেদন গ্রহণ শিবির। এদিন ক্যাম্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা। 


এদিন মূলত মুড়িগঙ্গা-১, মুড়িগঙ্গা-২, রামকরচর এবং ধস পাড়া সমতিনগর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার যুবক-যুবতীরা তাদের আবেদনপত্র জমা দেন। সকাল থেকেই লাইনে উৎসাহী চাকরিপ্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ২১ বছর থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
আর্থিক সহায়তা: আবেদন মঞ্জুর হলে উপভোক্তারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, গ্রামীণ এলাকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের প্রস্তুতিতে সহায়তা করতেই এই উদ্যোগ। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে অন্যান্য পঞ্চায়েত এলাকার জন্য এই ক্যাম্প চলবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours