গঙ্গাসাগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি: পাশে দাঁড়াল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি
ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিমলেন্দু জানার পরিবারের পাশে মানবিক মুখ দেখাল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর কোস্টাল থানার বিষ্ণুপুর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে দেখা করেন সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান।
গতকাল রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিমলেন্দু বাবুর বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সহ-সভাপতি স্বপন কুমার প্রধান ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি ত্রাণ ও প্রাথমিক সাহায্য প্রদান করা হয়। স্বপন প্রধান আশ্বাস দিয়ে বলেন, "আমরা এই দুঃসময়ে পরিবারের পাশে আছি। ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাঁদের সবরকম সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।" প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে বিপন্ন পরিবারটি নতুন করে আশার আলো দেখছে।


Post A Comment:
0 comments so far,add yours