বিধানসভা নির্বাচনের ঠিক আগে, মার্চ মাসে শেষ হচ্ছে রাজ্যসভার সাংসদদের মেয়াদ। বর্তমানে তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ হলেন সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। এছাড়া ছিলেন মৌসম বেনজির নূর, যিনি ইতিমধ্যেই সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন।

কোন সাংবাদিককে সাংসদ করবে তৃণমূল? কে হবে মেয়াদ ফুরোচ্ছে রাজ্যসভার সাংসদদের। কারা হবে নতুন মুখ? নাকি পুরনো সাংসদরাই আবার পদে ফিরবেন? শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের অন্দরে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি নাম। চার সাংসদের চারজনই বদলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের নতুন তালিকায় থাকতে পারে কোনও এক সাংবাদিকের নাম।

বিধানসভা নির্বাচনের ঠিক আগে, মার্চ মাসে শেষ হচ্ছে রাজ্যসভার সাংসদদের মেয়াদ। বর্তমানে তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ হলেন সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। এছাড়া ছিলেন মৌসম বেনজির নূর, যিনি ইতিমধ্যেই সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন। সেই ফাঁকা জায়গায় কাকে পাঠানো হবে, সেই প্রশ্নও রয়ে যাচ্ছে।



সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার বিধানসভায় টিকিট দিতে পারে তৃণমূল। সে ক্ষেত্রে এক সাংবাদিককে ওই জায়গায় পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে, তবে নামটা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, মৌসম নূরের জায়গায় আবার কোনও সংখ্যালঘু মহিলা মুখ বেছে নিতে পারে তৃণমূল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাকেত গোখলে এবার আর সাংসদ হচ্ছে না বলেই ঘাসফুল শিবিরের অন্দরের খবর। সুব্রত বক্সী টিকিট পাবেন কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব।

মেয়র ফিরহাদ হাকিমের নাম নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছিল। সে ক্ষেত্রে সাংসদ হলে আর বিধানসভা ভোটে লড়া হবে না ফিরহাদের। এদিকে, সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours