প্রায় ৫ ঘণ্টা পর অবশেষে ফ্রেজারগঞ্জের র‌্যাম্প থেকে ঝাঁপ দেওয়া মৎস্যজীবীর দেহ উদ্ধার হলো।



 দীর্ঘ ৫ ঘণ্টার তল্লাশি অভিযানের পর মঙ্গলবার বিকেলে রেম্পের অদূরেই বছর ৪৫ এর অজয় বাগের দেহ খুঁজে পায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও স্থানীয় মৎস্যজীবীরা। 
এদিন বেলা ১১টা নাগাদ এডওয়ার্ড ক্রিক নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর শিবপুরের বাসিন্দা অজয়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় মৎস্যজীবীরা ট্রলার ও এফআইবি  বোট নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। নদীতে ভাটা পড়তে এমনকি স্থানীয় মৎস্যজীবীরা নদীতে নেমে অজয়ের খোঁজে তল্লাশি চালায়। অবশেষে বিকেল ৪টে নাগাদ নদীতে ভাটা শুরু হতেই রেম্প থেকে কিছুটা দূরে তাঁর দেহটি দেখা যায়। 


পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, অজয়  মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদের চরম পরিণতি হিসেবেই তিনি ভরা মৎস্য বন্দরে সবার সামনে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন।  পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর  মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours