*আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন। এসআইআর আবহে ফের বাংলাদেশি ট্রলার আটক। বাংলাদেশী মৎস্যজীবীর কাছে মিলল ভারতীয় আধার কার্ড।* 


আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি ট্রলারসহ ২৮ জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ধৃতদের মধ্যে রবীন্দ্র দাস নামে এক বাংলাদেশী মৎস্যজীবীর কাছ থেকে ভারত ও বাংলাদেশ—উভয় দেশেরই পরিচয়পত্র উদ্ধার হওয়ায় ঘনীভূত হচ্ছে রহস্য। রবিবার রাতে ভারতীয় জলসীমার অভ্যন্তরে ‘এফবি সাগর’ নামক একটি বাংলাদেশি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উপকূল রক্ষী বাহিনীর টহলদারি দল। ট্রলারটি থামিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয় রবীন্দ্র দাসের ভারতীয় আধার কার্ড। জানা গেছে, রবীন্দ্র আদতে বাংলাদেশি হলেও কয়েক বছর আগে কাকদ্বীপের অক্ষয়নগরে বসবাস করতেন। 


২০১৯ ও ২০২৩ সালে বৈধ ভিসা নিয়ে তিনি ভারতে এলেও, এবার ট্রলারে চেপে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
সোমবার ধৃত ২৮ জন বাংলাদেশী মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়। এদিনই তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
সাগর উপকূলে এই অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত মৎস্যজীবীদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours