গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে প্রথম থেকে নির্বাচন কমিশনকে নিশানা করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এসআইআর-এ হিয়ারিং পর্ব শুরু হওয়ার পর বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি সামনে আসে। কোথাও বিডিও অফিসে গিয়ে ভাঙচুরের অভিযোগ উঠে। নাম জড়ায় শাসকদলের বিধায়কের। আবার কোথায় বিডিও অফিসের মধ্যে ঢুকে আধিকারিককে হুমকির অভিযোগ উঠে।

 বাংলার ডিজিপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট, হঠাৎ কী হল?
সুপ্রিম কোর্ট (ফাইল ফোটো)

কলকাতা ও নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে এসআইআর-কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি সামনে এসেছে। এসআইআর-র কাজে যুক্ত কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এবার এই নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দিতে নির্দেশ দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে প্রথম থেকে নির্বাচন কমিশনকে নিশানা করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এসআইআর-এ হিয়ারিং পর্ব শুরু হওয়ার পর বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি সামনে আসে। কোথাও বিডিও অফিসে গিয়ে ভাঙচুরের অভিযোগ উঠে। নাম জড়ায় শাসকদলের বিধায়কের। আবার কোথায় বিডিও অফিসের মধ্যে ঢুকে আধিকারিককে হুমকির অভিযোগ উঠে।

সুপ্রিম কোর্টে এই বিষয়গুলি তুলে ধরে নির্বাচন কমিশন। হুমকি, হিংসা ও ভয় দেখিয়ে এসআইআর প্রক্রিয়াকে বানচালের চেষ্টা করা হয় বলে কমিশনের বক্তব্য। এফআইআর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ। এরপরই সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিকে এই নিয়ে শোকজ করে। তাঁকে ব্যক্তিগতভাবে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়। হলফনামা দিয়ে কারণ জানাতে বলা হয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে এই শোকজের কী জবাব দেন, সেটাই এখন দেখার।

এদিকে, সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই। ১৪ ফেব্রুয়ারির পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে ইআরও-দের। যাতে তাঁরা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। এসআইআর-র কাছে বাধা বরদাস্ত করা হবে না বলেও এদিন রাজ্যকে স্পষ্ট করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “রাজ্যে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। ডিজিকে শোকজের অর্থ রাজ্যের পুলিশমন্ত্রীকে (বাংলার পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) শোকজ।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours