কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে গতকাল রাতে এসে দাঁড়ায় কাটোয়া-আদিমগঞ্জ ট্রেনটি। আজ সকাল ছয়টা পাঁচ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্টেশনের যাত্রীরা দেখেন, ট্রেনে আগুন জ্বলছে।
কাটোয়া থেকে ভোর ৬টা ৫-এ ট্রেন, যাত্রীরা দেখলেন দাউদাউ করে জ্বলছে ট্রেন!
দাউদাউ করে জ্বলছে ট্রেন।
সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড। স্টেশনে দাঁড়িয়ে ট্রেনে আগুন, চোখের সামনে দাউদাউ করে জ্বলে গেল আস্ত কামরা। বর্ধমানের কাটোয়া স্টেশনে এই ঘটনা ঘটেছে। দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া-আজিমগঞ্জ ট্রেন। আচমকাই তাতে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত দমকল এসে আগুন নেভায়।
জানা গিয়েছে, কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে গতকাল রাতে এসে দাঁড়ায় কাটোয়া-আদিমগঞ্জ ট্রেনটি। আজ সকাল ছয়টা পাঁচ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্টেশনের যাত্রীরা দেখেন, ট্রেনে আগুন জ্বলছে। মাঝের একটি কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়।
উসমান কাঁটা উপড়ে পাক বধের ছক সাজাচ্ছে সূর্যের ভারত!
প্রাথমিক সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই বগিটিকে আলাদা করা হয় এবং আগুন নেভানো হয়। আরপিএফ, জিআরপি খতিয়ে দেখছে। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকা এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয়। কিছু ট্রেন দেরিতে চলছিল। তবে এখন ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে বলেই খবর।


Post A Comment:
0 comments so far,add yours