দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পর এবার কাকদ্বীপে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরাকে ঘিরে বিতর্ক ছড়াল পোস্টারকে কেন্দ্র করে। আজ সকাল থেকে কাকদ্বীপ শহর সহ একাধিক পঞ্চায়েত এলাকায় তাঁর বিরুদ্ধে লাগানো পোস্টার চোখে পড়ে।
ওই পোস্টারে বিধায়ককে খুনি, বাঙাল বিরোধী এবং এসআইআরের মাধ্যমে নাম দেওয়ার পরিকল্পনাকারী বলে উল্লেখ করা হয়েছে। পোস্টার ঘিরে সকাল থেকেই এলাকায়
চাঞ্চল্য ছড়ায় এবং রাজনৈতিক মহলে শুরু হয় জোর চাপানউতোর। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিওবা সমস্ত অভিযোগ অস্বীকার করে কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কো-অর্ডিনেটর শান্তনু বাপুলি বলেন "বিধায়ক মন্টুরাম পাখিরাকে কালিমালিপ্ত করার জন্য রাতের অন্ধকারে কিছু সমাজ বিরোধী এবং কিছু বিজেপির লোকজন চক্রান্ত করে এই পোস্টার লাগিয়েছে। ওদের দিনের আলোয় পোস্টার লাগানোর সাহস নেই। তিনি আরো বলেন এই গোটা ঘটনায় বিধায়ক লিখিত অভিযোগ দায়ের করবেন।"
তবে বিজেপির দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours