নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ ১০ মাইলে ফ্রেজারগঞ্জ কৃষ্ণ প্রসাদ আদর্শ বিদ্যাপীঠ স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জল ও পেন বিতরণ করা হয়। পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন মানসিক উৎসাহ ও শুভেচ্ছা জানানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
সংগঠনের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে।
উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সহকারী সভাধিপতি সীমান্ত কুমার মালি। উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতি সভাপতি অভিষেক দাস। এবং নামখানা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সমর্থনরা ছিল।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours