কমিশনের বক্তব্য, বহুতল আবাসনে বসবাসকারী ভোটাররা দূরে বুথ থাকায় ভোট দিতে যান না। বিশেষ করে যাঁরা প্রবীণ নাগরিক তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়। এক তাই বড় আবাসনের ভিতরে বুথ হলে ভোটদান আরও সহজ ও সুবিধাজনক হতে পারে।

বহুতলে হবে বুথ। এ নিয়ে আগেই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর এই বহুতলগুলিতে বুথ বানানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, ৭৮টি বহুতলে হবে বুথ। একুশটি আগেই ছিল, তবে তিনশো ভোটার বেশি হওয়ায় ৫৭টি বহুতলে এবার নতুন করে বুথ বানানোর নির্দেশ দিয়েছে কমিশন।

কোথায়-কোথায় হচ্ছে নতুন এই বুথ?



ভোটের আগে তৃণমূলে ভাঙন, পূর্বস্থলীতে হুমায়ুনের দলে যোগ ১৫০ পরিবারের
কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় ষোলোটি বহুতল হবে বুথ। দক্ষিণ ২৪ পরগনা পঁচিশটি বহুতলে হবে বুথ, দক্ষিণ কলকাতার আরও একটি বহুতলে হবে বুথ, উত্তর কলকাতার পাঁচটি বহুতলে হবে বুথ, হাওড়ার চারটি বহুতলে বুথ হবে, পূর্ব বর্ধমানের তিনটি বহুতলে হবে বুথ, হুগলির তিনটি বহুতলে বুথ হবে। জানা যাচ্ছে, খসড়া তালিকায় গড়ে ৭০ জন করে প্রতি বুথে কমেছে।

কেন বহুতলে হচ্ছে বুথ?

কমিশনের বক্তব্য, বহুতল আবাসনে বসবাসকারী ভোটাররা দূরে বুথ থাকায় ভোট দিতে যান না। বিশেষ করে যাঁরা প্রবীণ নাগরিক তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়। এক তাই বড় আবাসনের ভিতরে বুথ হলে ভোটদান আরও সহজ ও সুবিধাজনক হতে পারে। বস্তুত, এর আগে সাতটি জেলায়,কলকাতা-সহ ৬৯টি বহুতলে বুথ গড়ার পরিকল্পনার কথা জানানো হয়। পরে কমিশন জানিয়েছিল সংখ্যা বেড়েছে। ৭৮টি করার কথা বলা হয়েছে। সেই চূড়ান্ত তালিকাই এবার জেলাভিত্তিক বেরল।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours