সাগরে খুশির জোয়ার: ভাতা বৃদ্ধিতে রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন দিদিমণি ও রান্নীরা। 


রাজ্য বাজেটে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীদের ভাতা ১০০০ টাকা বৃদ্ধির ঘোষণায় উৎসবের মেজাজ দক্ষিণ ২৪ পরগনার সাগরে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উপকূলের কয়েকশ কর্মী।

 কর্মীরা জানান "সরকার আমাদের হাড়ভাঙা খাটুনির মর্যাদা দিয়েছে। এই মহার্ঘতার বাজারে ১০০০ টাকা বৃদ্ধি আমাদের পরিবারের জন্য বড় পাওনা।" অন্যদিকে, সেন্টারে খিচুড়ি রান্না করার সহায়িকারা ও জানান "ভাতা বাড়ায় আমরা খুব খুশি। এখন একটু নিশ্চিন্তে সংসার চালাতে পারব। দিদি আমাদের কথা ভেবেছেন, এটাই বড় আনন্দ।" এপ্রিল থেকে কার্যকর হতে চলা এই সিদ্ধান্তে সাগর ব্লকের প্রতিটি কেন্দ্রে এখন শুধুই হাসিমুখ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours