রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রবিবার সকাল দশটা থেকে কাকদ্বীপ ও সাগর বিধানসভা জুড়ে শুরু হলো যুবশ্রী ফর্ম ফিলাপ কর্মসূচি।
প্রশাসনের তত্ত্বাবধানে ও পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এই কর্মসূচির সূচনা হয়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু যুবক-যুবতী সকাল থেকেই নির্দিষ্ট ক্যাম্পগুলিতে উপস্থিত হয়ে ফর্ম পূরণে অংশগ্রহণ করেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল কর্মসংস্থানের সুযোগের অপেক্ষায় থাকা শিক্ষিত বেকার যুবক-যুবতীদের সরকারি সহায়তার আওতায় আনা এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করা। যুবশ্রী প্রকল্পের পাশাপাশি এদিন রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ফর্ম ফিলাপও করা হয়, যাতে সাধারণ মানুষ একসঙ্গে বিভিন্ন পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারেন। ফলে কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।


Post A Comment:
0 comments so far,add yours