*মহেশতলা ৬ নম্বর ওয়ার্ডে কাপড়ের কারখানার বহুতলে বিধ্বংসী আগুন* ,
মহেশতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজিরত্বন দরগা মসজিদের কাছে একটি কাপড়ের কারখানার বহুতলে আগুন দেখতে পায় স্থানীয়রা মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠেনি ।
খবর পেয়ে ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ ও দমকলের পর পর দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় খবর পেয়ে ঘটনাস্থলে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছে এলাকার যুবকদের সহযোগিতা করার নির্দেশ দেয় এরই মাঝে দুটি দমকলের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লো দমকল বাহিনী জ্বলছে দাউ দাউ করে আগুন ।
স্থানীয়দের অভিযোগ প্রায় তিনটের সময় আগুন লাগে তিন ঘন্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি ঘটনাস্থলে রয়েছে উত্তেজনা।


Post A Comment:
0 comments so far,add yours