করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। কোনো ক্যামেরা নয়, প্লিজ! আমার মানসিক শান্তির জন্য এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া।”

হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন নেহা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কোনো ব্যক্তিগত সংকট নাকি কাজের চাপ—কী কারণে তিনি ‘আর ফিরবেন কি না’ এমন সংশয় প্রকাশ করলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।


নেহা কক্কর বলিউড প্লেব্যাক গায়ক টনি কক্কর এবং সোনু কক্করের ছোট বোন। খুব অল্প বয়স থেকেই ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়ে তাঁর সংগীত জীবনের শুরু। ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘লন্ডন ঠমকদা’ থেকে শুরু করে ‘কালা চশমা’র মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours