শর্টলেকের সেক্টর ফাইভে শাসক দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এর দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী ইডি-র তল্লাশি অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে সেই ঘটনার প্রতিবাদেই গর্জে উঠল রায়দিঘী তৃণমূল কংগ্রেস।
অমিত শাহের কুশপুতুল দাহ, তৃণমূলের ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়,রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি ও ইডি-র চক্রান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর কাশিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসামূলক পদক্ষেপের বিরুদ্ধে রায়দিঘী বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল প্রতিবাদ সভা ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। সভা ও মিছিলে মহিলাদের ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার,রায়দিঘী বিধানসভার বিধায়ক ড. অলোক জলদাতা, মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার -সহ রায়দিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মী ও সমর্থকেরা।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির নির্দেশে ইডি ও অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে দমন করার চেষ্টা চলছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের উপর অতর্কিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের ঘটনাকে ‘প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।
কাশিনগর বাজার থেকে শুরু হওয়া ধিক্কার মিছিলটি গোটা বাজার এলাকা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হন।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বাপি হালদার বলেন,
বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ইডি-সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের চক্রান্তে ভয় পায় না।”
রায়দিঘির বিধায়ক ড. অলোক জলদাতা বলেন,
“তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষের স্বার্থেই আমাদের লড়াই। কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে এই আন্দোলন আরও তীব্র হবে।
সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। যদিও প্রতিবাদ মিছিল ঘিরে কাশিনগর বাজার এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।


Post A Comment:
0 comments so far,add yours