এর আগে এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত ২২ ডিসেম্বর প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ৭২ ঘণ্টার মধ্যে তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। আত্মসমর্পণের পর তিনি জামিনের আবেদন করতে পারতেন। কিন্তু তার কোনওটাই হয়নি।
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে বলল সুপ্রিম কোর্ট। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষণইয়ের বেঞ্চ। আগামী শুক্রবার, ২৩ শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। স্থানীয় আদালতে, যেখানে এই মামলা বিচারাধীন, সেখানেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত ২২ ডিসেম্বর প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ৭২ ঘণ্টার মধ্যে তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। আত্মসমর্পণের পর তিনি জামিনের আবেদন করতে পারতেন। কিন্তু তার কোনওটাই হয়নি।


Post A Comment:
0 comments so far,add yours