এস আই আর এর বৈধ কাগজ দিয়েও শুনানির ডাক,প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের
এস আই আর (SIR)-এর শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত দক্ষিণ ধামুয়া গ্রাম পঞ্চায়েতের শালিকা বাজার এলাকা। শালিকা বাজার এলাকায় রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, এস আই আরে বৈধ কাগজ দিয়েও শুনানির জন্য ডাক পেয়েছে বহু ভোটার।এস আই আর সংক্রান্ত শুনানির নোটিস ঠিকমতো না দিয়েই তড়িঘড়ি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। অনেকের নাম তালিকায় ভুলভাবে উঠে এসেছে, আবার কারও নাম বাদ পড়েছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে শুনানির দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে স্পষ্টতা না থাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
বিক্ষোভকারীরা শালিকা বাজারের মূল রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, অবিলম্বে স্বচ্ছ ও সঠিকভাবে এস আই আর-এর শুনানি করতে হবে এবং সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়। পুলিশের আশ্বাসের পর অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এস আই আর সংক্রান্ত শুনানি পুরোপুরি নিয়ম মেনেই করা হবে এবং কারও প্রতি অবিচার হলে তা খতিয়ে দেখা হবে। তবে এলাকাবাসীদের দাবি, কেবল আশ্বাস নয়, বাস্তবে সমস্যার স্থায়ী সমাধান চাই। এ বিষয়ে এক আন্দোলনকারী তিনি বলেন, বিলও দের কাছে বৈধ কাগজ দিয়েও এস আই আর এ শুনানির ডাক পেয়েছি এছাড়াও এস আই আর এর শুনানির নামে বৃদ্ধ থেকে শুরু করে প্রতিবন্ধীদের হয়রানি শিকার হতে হচ্ছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ। বৈধ ভোটারদের নাম একটিও যাতে না বাদ না যায় সে বিষয়ে প্রশাসন নজর রাখো, একটিও যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা বেশ কিছুক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় এলাকায়।


Post A Comment:
0 comments so far,add yours