দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক 


বন্দ্যোপাধ্যায় গতকালকের ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মীদের বার্তা দেয় যে প্রত্যেকটি ব্লকে এস আই আর নিয়ে প্রতিবাদ সভা করতে হবে। আর সেইমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদারের উদ্যোগে বাপুলির বাজারে প্রতিবাদ সভা হয়। আর সেই প্রতিবাদ সভা থেকে কয়েক শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করে। 
যোগদানকারী জানাই যে বিজেপি সরকার এই রাজ্যের সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষকে হেনস্তা করছে এবং এস আই আর নিয়ে এলাকার মানুষের বিভ্রান্তকর সৃষ্টি করছে আর যার জেলে একাধিক জায়গায় মৃত্যুর খবর সামনে আসছে তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। মূলত মথরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদারের হাত ধরে তারা দলের জয়েন করে। ২৬শে বিধানসভা ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন ধরায় তৃণমূল কংগ্রেসের আরো শক্তিশালী সংগঠন মজবুত হচ্ছে এমনটা রাজনৈতিক মহল মনে করছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours