গভীর রাতে বিজেপির বুথ সভাপতি কে বেধড়ক মার বন্দুকেরবার দিয়ে,অভিযোগ শাসক দলের বিরুদ্ধে



বিজেপি’র বুথ সমাপতিকে বন্দুকের বাঁট দেয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় মৃত্যুর সাথে কলকাতার হাসপাতালে পাঞ্জা লড়ছেন আক্রান্ত ওই বিজেপি নেতা। নির্বাচনের আগে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে ধর্মতলা গ্রামে বিজেপির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল বুথ সভাপতি শঙ্কর মন্ডলের নেতৃত্বে।

 সেই সময় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাথে সামান্য বচসা হয়। শুক্রবার আবারও ধর্মতলা গ্রামে মিটিং করার জন্য গিয়েছিলেন। অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা ওই বিজেপি নেতা কো বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অন্যান্য বিজেপি কর্মীরা আক্রান্ত নেতা কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বিজেপি নেতার অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতাালে স্থানান্তরিত করেন। ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours