বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ১১ জন মৎস্যজীবীকে ফেরানো হলো নামখানা মৎস্যবন্দরে


বঙ্গোপসাগরে ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে বঙ্গোপসাগরে ১৫ই ডিসেম্বর ভোর রাতে ডুবে গেল একটি ভারতীয় মাছধরা ট্রলার। ডুবে যাওয়া ট্রলারের নাম ‘পারমিতা–১১’। এই ঘটনায় ১১ জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা সম্ভব রয়েছে তবে এখনও পাঁচজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সকলেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকার বাসিন্দা বলে জানাযায়। উদ্ধার হওয়া ১১ জন মৎস্যজীবীকে নামখানা মৎস্যবন্দরে ফেরানো হলো। নিখোঁজ মৎস্যজীবীদের তল্লাশিতে কোস্ট গার্ড।

 ফেরত আসা মৎস্যজীবী সূত্রে জানাযায় বাংলাদেশ নেভির জাহাজের ধাক্কায় ডুবে যায় ভারতীয় ট্রলারটি। ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবী জলে পড়ে যায় এবং তাদের মধ্যে উদ্ধার হওয়া ১১ জন মৎস্যজীবীকে ১৬ই ডিসেম্বর ভোররাতে ফেরানো হলো নামখানা বন্দরে এবং ডুবে যাওয়া ট্রলারটিকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে, তবে এখনো পর্যন্ত নিখোঁজ ৫ জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় কোস্ট গার্ড।

স্টাফ  রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours