যোগাযোগে বিপ্লব! মমতার 'পথশ্রী-৪' প্রকল্পের সূচনা, মথুরাপুরে তারকা সমাবেশ: জেলা স্তরের অনুষ্ঠানে আধিকারিক ও জনপ্রতিনিধিদের ভিড়
রাজ্যের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল মোডে পথশ্রী-রাস্তাশ্রী ৪ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানে অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও যুক্ত ছিল, যার জেলা স্তরের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় মথুরাপুর ১ নং ব্লকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব ও পথশ্রী প্রকল্পের দক্ষিণ ২৪ পরগনা জেলার নোডাল অফিসার শ্রী নারায়ণ স্বরূপ নিগম, দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক শ্রী অরবিন্দ কুমার মিনা, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি নীলিমা মিস্ত্রি বিশাল, মথুরাপুরের সাংসদ শ্রী বাপি হালদার, মন্দির বাজার বিধানসভার বিধায়ক শ্রী জয়দেব হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক শ্রী অলোক জলদাতা, এবং অতিরিক্ত জেলাশাসক, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ, শ্রী সৌমেন পাল প্রমুখ।
এই নতুন প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলে বহু কিলোমিটার রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে, যা স্থানীয় মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা সরকারের এই জনমুখী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।


Post A Comment:
0 comments so far,add yours