গঙ্গাসাগরে বিদ্যানিকেতনের অতিরিক্ত শ্রেণীকক্ষের দ্বারোদঘাটন: উপস্থিত সাংসদ ও মন্ত্রী
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন পালক যুক্ত হলো। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে নবনির্মিত অতিরিক্ত শ্রেণীকক্ষগুলির আনুষ্ঠানিক দ্বারোদঘাটন সম্পন্ন হলো সম্প্রতি। গ্রামীণ শিক্ষার প্রসারে ও পরিকাঠামো উন্নয়নে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁদের উপস্থিতিতে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নতুন কক্ষগুলির উদ্বোধন করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি।
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান।
জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তাঁর বক্তব্যে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। সাংসদ বাপি হালদার ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান। স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে এই নতুন পরিকাঠামো নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্কুল কর্তৃপক্ষের মতে, ছাত্র-ছাত্রীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত শ্রেণীকক্ষের বিশেষ প্রয়োজন ছিল। নতুন এই কক্ষগুলি পঠন-পাঠনের পরিবেশে এক নতুন গতি আনবে। সমবেত সংগীত ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়।


Post A Comment:
0 comments so far,add yours