পথ কুকুরের দাপটে আক্রান্ত শতাধিক,আতঙ্কিত পথচারী ও স্থানীয়রা

 এক পথ কুকুরের দাপটে আতঙ্কিত ক্যানিংয়ের গালর্সস্কুল পাড়া সংলগ্ন এলাকায়। এযাবৎ শতাধিক ব্যক্তিকে কামড় দিয়েছে ওই পথ কুকুর। তার দাপটে অতিষ্ট এলাকার মানুষজন। দিনের বেলায় ঘরে দরজা দিয়ে থাকছেন অনেকে। সুযোগ পেলে ধীরগতিতে এগিয়ে গিয়ে কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে ওই কুকুরটি। 
গালর্স স্কুল পাড়ার বাসিন্দা বৃদ্ধা অশোকারাণী মন্ডল জানিয়েছেন, ‘কুকুরটি সবাই কে কামড় দিচ্ছে। এপর্যন্ত প্রায় দুশোর বেশি লোকজন কে কামড় দিয়েছে। আমরা চরম আতঙ্কে রয়েছি।একটু অসতর্ক হলেই যেকোন মুহূর্তে কামড় দিতে পারে।প্রশাসন যদি কুকুরটি কে ধরে নিয়ে যায় তাহলে আতঙ্ক থেকে মুক্তি মিলবে। 
এলাকারই যুবক সুরোজিত দাস জানিয়েছেন, ‘বাজার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলাম। কুকুরটি পাশে পাশে ধীরগতি তে আসছিল। আচমকা পিছন থেকে পায়ে কামড় দিয়ে পালিয়ে গেল। শুধু আমাকে নয় ওই দিন আরো চারজন কে কামড় দিয়েছে।এছাড়া এযাবৎ শতাধিকের ও বেশি লোকজন কে কামড় দিয়েছে।ভ্যাকসিন নিতে হচ্ছে। আমরা চরম আতঙ্কে রয়েছি। প্রশাসন যদি অবিলম্বে কুকুরটিকে উদ্ধার না করে তবে আগামী দিনে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্য হাজারের ঘরে পৌঁছে যাবে দ্রুততার সাথে।’
এলাকারই বাসিন্দা বৃদ্ধ সমীর দাস জানিয়েছেন, ‘একটি কুকুরের দাপটে অতিষ্ট পুরো এলাকা। এছাড়াও নিত্য পথচারীরাও আতঙ্কিত। চুপি চুপি পাশাপাশি হেঁটে গিয়ে আচমকা কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে কুকুরটি। প্রসাশন যদি কোন পদক্ষেপ না নেয়,আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হবে।শুধু ভয়ঙ্কর পরিস্থিতিই শুধু নয়,হয়তো বা অবলা প্রাণীকে কেউ মেরে ফেলতেও পারে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours