শর্ট সার্কিটে ভস্মীভূত দোকান, মেরামতি পরিদর্শনে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের গায়েন বাজারে গত কয়েকদিন আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই পাঁচু কুমার মাইতি নামে এক ব্যক্তির দোকান ঘরে আগুন লাগে এবং সেটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।
এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান ঘরের মেরামতির কাজ যখন পুরোদমে চলছে, ঠিক তখনই ঘটনাস্থলে পরিদর্শনে যান রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি ক্ষতিগ্রস্ত দোকানদার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী মহোদয় দোকানে অগ্নিকাণ্ডের কারণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পুড়ে যাওয়া দোকান ঘরটি ঘুরে দেখেন এবং দ্রুত মেরামতির কাজ শেষ করার নির্দেশ দেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে এলাকায় কিছুটা ভিড় জমে যায়। এই পরিস্থিতিতে মন্ত্রীর আশ্বাস ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছে স্থানীয় মহল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours