আবারো সাতসকালে বাঘের আতঙ্ক পাথরপ্রতিমার উপেন্দ্র নগরে

বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না পাথর প্রতিমা ব্লকের মানুষের, গতকালের পর আজ পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার সিদর নগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় সকাল থেকে আবার বাঘের আতঙ্ক ছড়ালো। গত তিন দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী মইপিঠ, তারপর গতকাল পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের পাথর প্রতিমা থানার কেপ্লট দ্বীপের হাজার বিঘা আজ আবার উপেন্দ্র নগর এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্ক ছড়ালো। 


বনদপ্তরের লোকজন ইতিমধ্যে এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে। তবে তিনটি ক্ষেত্রে বনদপ্তর কোন বাঘের দেখা পায়নি। বাঘের পায়ের ছাপ নিশ্চিত করেছে বনদপ্তর। 
বনদপ্তর চিন্তাভাবনা শুরু করেছে মইপিঠ অচিন্ত্য নগর এবং উপেন্দ্র নগর এই বাঘ একটি বাঘ না একাধিক বাঘ। যা পায়ের চিহ্ন পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে। তবে প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে বিশাল বড় নদীর ব্যবধান। যদি একটি বাঘের পায়ের ছাপ ৩ জায়গায় হয় তাহলে কি ওই বাঘ নদী পাড়িয়ে প্রতিটি দিন আলাদা আলাদা জায়গায় যাচ্ছে প্রশ্ন উঠছে সেখানে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours