গৌরহাট পোটোপাড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুনে পুড়ে ছাই একটি দোকান! ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘটনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। ভোররাতে এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনা জয়নগর থানার অন্তর্গত গৌড় হাট পোটোপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে স্থানীয় একটি ড্রাই ফুলের দোকানঘর থেকে আগুনের লেলিহান শেখা দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা দোকানের মধ্যে। দোকানের মধ্যে মজুদ থাকা কাগজের ফুল থাকার কারণে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয়, জয়নগর থানা তে এবং দমকলকে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে জন্য ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু ততক্ষণে আগুন বিধ্বংসী রূপ ধারণ করেছে।
ড্রাই ফুলের দোকানটি সম্পূর্ণভাবে আগুনের লেলিহান ততক্ষণে গ্রাস করে নিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকানের। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালায় বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে এলাকাবাসী সুজিত গায়েন তিনি জানান, সোমবার ভোররাতে হঠাৎই আগুন লেগে যায় স্থানীয় এই দোকানটিতে। এরপর স্থানীয়রা আগুন নেভানোর জন্য তড়িঘড়ি ছুটে আসে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াল রূপ ধারণ করে। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় জয়নগর থানা তে এবং দমকল বিভাগকে। আগুন নেভানোর জন্য বারুইপুর দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন এবং জয়নগরের দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। মোট দমকলের দুটি ইঞ্জিনের সহযোগিতায় বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই দোকানটিতে ড্রাইফুল থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


Post A Comment:
0 comments so far,add yours