ধান ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। 

ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনা, জয়নগরের ঘটনা। মূলত জয়নগর থানা আর রাজাপুর করাবেগ অঞ্চলের ধান জমিতে সকাল একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা। কঙ্কাল পড়ে থাকতে দেখে খবর দেয়া হয় স্থানীয় মহিষ মারি পুলিশ ক্যাম্পে।

 পরে জানা যায় যে কঙ্কালটি উদ্ধার হয়েছে তার নাম সৌভিক হালদার ডাকনাম ভেলো। দুর্গা পুজোর কয়েকদিন আগে থেকেই সে বাড়ি থেকে নিখোঁজ ছিল। আজ কঙ্কালের শরীরে থাকা জামাকাপড় দেখেই তার পরিবারের লোকজন কঙ্কালটি সৌভিকের তা বলে সনাক্ত করে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়। খুন না অন্য কিছু তা পুলিশি তদন্তে উঠে আসবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে ইতির মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে জয়নগর থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours