কৃষ্ণনগরে ইটের রাস্তার শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর ব্লক এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাস্তার শুভ উদ্বোধন করা হলো। শুক্রবার রামকরচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর গান্ধী শ্মশানঘাট হইতে কৃষ্ণনগর গান্ধী স্মৃতি সংঘ পর্যন্ত ১০৪০ মিটার দীর্ঘ ইটের রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
এই নতুন রাস্তাটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় উন্নতি ঘটাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে বলে আশা করা হচ্ছে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহিতোষ দাস, পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান, সঞ্চালক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সুন্দরবন উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গেছে, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। এই রাস্তাটিও সেই পরিকল্পনার একটি অংশ, যা এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এলাকার মানুষজন এই নতুন রাস্তা পেয়ে মুখ্যমন্ত্রী এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours